সড়ক দুর্ঘটনায় লেডি বাইকার ইকরার মৃত্যু (সিসিটিভি ফুটেজ)

সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ তৈরির নেশায় আরও একটি তরতাজা প্রাণ নিভে গেল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প শহর গাজিয়াবাদের এনএইচ-৯ (NH-9) হাইওয়েতে একটি স্পোর্টস মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল লেডি বাইকার ইকরার। গত ১২ এপ্রিল ভোরে ঘটেছে দুর্ঘটনাটি। মৃত্যুকালে তরুণীর বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।

সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল ভোরে ওয়েভ সিটি থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনায় তরুণী বাইকার ইকরার পেছনে বসে থাকা তার বন্ধু হাশিম গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইকরা একটি ইয়ামাহা R-15 মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তার পেছনেই বসা ছিলেন বন্ধু হাশিম। ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেল চালানোর সময় তাদের কারও মাথায় হেলমেট ছিল না।

তদন্তে দেখা গেছে, মোটরসাইকেল চালানোর সময় তারা কনটেন্ট তৈরির জন্য শুট করছিলেন। ইকরা খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং তা সরাসরি ডিভাইডারে আছড়ে পড়ে। পেছনে বসে থাকা হাশিমের ফোন থেকে পাওয়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগ পর্যন্ত ভিডিও রেকর্ড করছিলেন তিনি।

সম্পূর্ণ ভিডিওটি দেখতে টাইটেল কপি করে ইউটিউবে সার্চ দেন।