ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি করপোরেশন এবং জেলা পরিষদ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই প্রায় সবগুলো প্রতিষ্ঠান অভিভাবকশূন্য হয়ে যায়। অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসন দিয়েই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচনের পর সরকার গঠন করেই সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি, যা নিয়ে সমালোচনা রয়েছে।

আজকের আলোচিত সংবাদ
আরও পড়ুনঃ ৩ শর্তে যু*দ্ধ থামাতে রাজি ইরান
যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই নির্বাচন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন।

স্পিকারের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ
এ বিষয়ে যোগাযোগ করা হয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন এবং কর্মপরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারিরা
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে না।