থালাপতি বিজয়ের সঙ্গে নায়ক মান্না, ভাইরাল ছবি নিয়ে ধোঁয়াশা

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক মান্না ও ভারতের তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের একটি পুরনো ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সেই ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বর্তমান তামিল সুপারস্টার বিজয়। দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা হয়েছিল ছবিটি।

আজকের আলোচিত সংবাদ
তবে এটি বাস্তব কোনো ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
অনেকেই মনে করছেন, ছবিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ ওষুধ ছাড়াই দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণের ২টি কার্যকর উপায়
আবার কেউ কেউ বলছেন, ছবিটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার অভিনীত অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো।

২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়র সিনেমার কাজও চলছিল। সেই সূত্রেই তাদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমে বলেন, ‘সেসময়টাতে আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে, প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’

আরও পড়ুনঃ জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২
ভাইরাল হওয়া পোস্টের নিচে ভক্তদের আবেগঘন মন্তব্যও নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘নায়ক মান্না ছিল গণমানুষের নায়ক। চলচ্চিত্রে জীবনের বাস্তবতাটাই সবসময় ফুটিয়ে তুলেছেন।’ আরেকজনের মন্তব্য, ‘নায়ক মান্না রাজনীতিতে নেই, তাই তার সম্মান চিরকাল থাকবে। আজ যদি রাজনীতি করতেন, তাহলে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হতো।’

মান্না ও বিজয়- দুই জনপ্রিয় তারকার ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষায় এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর ব*হিষ্কার, ২০ অপরাধের কোনটিতে কত বছরের শা*স্তি
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মান্না এখনও সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছেন। অন্যদিকে বিজয় বর্তমানে শুধু তামিল সিনেমার তারকা নন, এখন রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফলে এই ভাইরাল ছবি দুই বাংলার ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।