হঠাৎ যেকারণে প্রধান গেট ভেঙে বিক্ষোভে ইডেন কলেজের শিবিরপন্থি ছাত্রীরা

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের ছাত্রীরা তীব্র বিক্ষোভ দেখান। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন।

মধ্যরাতে রাজধানীর ইডেন মহিলা কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন শিবিরপন্থি ছাত্রীরা। এ সময় তাদের ‘ছাত্রদলের ঠিকানা এই ইডেনে হবে না’ স্লোগান দিতে শোনা গেছে। গেটে দেয়া থাকা ছাত্রদলের বিভিন্ন ব্যানার ফেস্টুনে আগুন দেয়ার চেষ্টা করেন।

আজকের আলোচিত সংবাদ
আরও পড়ুনঃ বাড়ল জ্বালানি তেলর দাম
শনিবার রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা অবধি ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হলে থাকা একাধিক ছাত্রী দৈনিক শিক্ষাডটকমকে জানান, হঠাৎ বিক্ষোভে নামার ফলে বিভিন্ন আবাসিক হলে থাকা সাধারণ ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ছয়টি ছাত্রীনিবাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন।

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের ছাত্রীরা তীব্র বিক্ষোভ দেখান। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেয়া ছাত্রীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। সব শেষ প্রধান গেটটি শিবিরপন্থি ছাত্রীরা আংশিক ভেঙে ফেলেন।

আরও পড়ুনঃ নায়েবে আমির আবু তাহেরর ইন্তেকাল
এর আগে সন্ধ্যার পরে ইডেন কলেজ গেটে রাজনীতি মুক্ত ক্যাম্পাস লেখাটি রং দিয়ে মুছে দেয়া হয়। এর জেরে একদল শিবিরপন্থি ছাত্রীরা আন্দোলনে নামে।