মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন, আলোচনায়…See more

মন্ত্রীপাড়ায় পরিবর্তনের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখের আগমনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এমনই আভাস মিলেছে বিএনপি নেতাদের কাছ থেকে।

এ আয়োজনে যেমন বাদ পড়তে পারেন বর্তমানের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, তেমনই দপ্তর পরিবর্তনের পাশাপাশি পতাকাবাহী গাড়ির বহরে নতুন করে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সংসদ ও সংসদের বাইরে থাকা ৫-৬ জন নেতার।

সর্বশেষ জাতীয় নির্বাচনে বরিশাল অঞ্চলের ২১টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থীরা। যে কোনো নিরপেক্ষ নির্বাচনে এভাবেই সব সময় বিএনপির পাশে থেকেছে এই অঞ্চলের মানুষ। সে অনুযায়ী বিএনপির কাছে তাদের দাবিও বেশি।

আর সেই দাবিতেই মন্ত্রিপরিষদে এখানকার আরও কয়েকজনকে নেওয়ার দাবি তাদের। বর্তমান মন্ত্রিপরিষদে এ অঞ্চলের একজন মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী রয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার এবং চিফ হুইপও বরিশাল অঞ্চলের। এছাড়াও আছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারী। তবে এসবের পরও নিজেদের পরিপূর্ণ বলে মনে করছেন না এখানকার মানুষ।

পটুয়াখালী জেলার যিনি প্রতিমন্ত্রী পদে রয়েছেন, তিনি বিএনপির নন। ফলে নিজেদের বঞ্চিত মনে করেন সেখানকার ৪টি নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মীরা।

মন্ত্রী হওয়ার আলোচনায় বরিশাল অঞ্চলের যে কজন নেতার নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, বিজেপির (নাজিউর) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।

এছাড়া বিএনপির চেয়ারম্যানের আরেক উপদেষ্টা বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরী এমপি, দলের কেন্দ্রীয় আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপি এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিকে মন্ত্রিপরিষদে দেখতে চান তাদের নির্বাচনি এলাকার লোকজন।

আলোচ্য নেতাদের মধ্যে আছেন বর্ষীয়ান নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সরাসরি ভোটে এমপি হওয়া প্রশ্নে মনোনয়ন না দিলেও সংরক্ষিত মহিলা আসনে এমপি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে। এর আগে একবার টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

মন্ত্রিপরিষদের সম্ভাব্য পরিবর্ধনে তাকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে তার নির্বাচনি এলাকা বাবুগঞ্জ-মুলাদী থেকে।

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন। নির্বাচনি এলাকা আর রাজধানী ঢাকা মিলিয়ে হয়েছেন ২০/২২টি মামলার আসামি। পায়রা সমুদ্রবন্দরকে অবহেলার হাত থেকে বাঁচাতে এমপি মোশাররফের মন্ত্রিসভায় ঠাঁই হওয়া প্রয়োজন বলে মনে করে সেখানকার মানুষ।

একইভাবে বিজেপি (নাজিউর) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় গেলে দ্বীপজেলা ভোলা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে বলে বিশ্বাস তার নির্বাচনি এলাকার মানুষের।

তাদের পাশাপাশি ছয়বারের এমপি সাবেক হুইপ ও সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক এবার নিয়ে দ্বিতীয়বার এমপি হওয়া আবুল হোসেন খান, সাবেক মন্ত্রী ও বিমানবাহিনী প্রধান আলতাফ হোসের চৌধুরী এমপি, আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি মন্ত্রিপরিষদে জায়গা পেলে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে আশা সাধারণ মানুষের।

Comments

Popular posts from this blog
ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ
March 24, 2026
Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। অন্যদিকে, স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। ফলে তারাও সংস…
Read more
স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল
March 18, 2026
Image
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে ত…
Read more
যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা
November 14, 2025
Image
তাদের মধ্যে রয়েছেন যারা ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২) ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩) বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩) মো. শাহজাহান (নোয়াখালী-৪) শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩) মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩) আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩) অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩) রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২) ফজলুল হক মিলন (গাজীপুর-৫) আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে য…