বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করতে যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
Tags: Bangladesh Bank, banglanews, banglanews24, Bank, information, international bank, newshub, trendingnews, updatenews, viralnews, viralnews24
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্প পাওয়া বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই অনুমোদিত প্রতিষ্ঠানের সুবিধায় বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট- এসবিএলসি ইস্যুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় কৌশলগত অংশীদার, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করা দেশীয় প্রতিষ্ঠানগুলো এ সুবিধা নিতে পারবে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিতে ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের বিধান থাকতে হবে।
একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠান ও বিদেশি চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রকৃত ও গ্রহণযোগ্য চুক্তিগত বা বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ থাকতে হবে। এ সম্পর্কের সহায়তায় প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে।