ঈদের ছুটি: স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন

অপরদিকে মাদরাসায় থাকছে ২৩ দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি। শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ১১ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আগামী ২৮ মে ঈদুল আজহা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ উপলক্ষে আসছে লম্বা ছুটি। স্কুল কলেজ বন্ধ থাকবে টানা ১৬ দিন। মাদরসায় ছুটি ২৩ দিনের। টানা এ ছুটি শুরু হচ্ছে আগামী ২২ মে।

আজকের আলোচিত সংবাদ
আরও পড়ুনঃ এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৬ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় টানা ১৬ দিনের ছুটি থাকছে। একইভাবে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে কলেজও, তবে এতে থাকছে শুধু ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি। শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুনঃ যশোরে পার্কিং করা দুটি বাসে আ গু ন
অপরদিকে মাদরাসায় থাকছে ২৩ দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি। শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ১১ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা আসে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ছুটি থাকবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, কাল থেকে কার্যকর
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

মন্ত্রিপরিষদের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে- শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটিতে কোনো পরিবর্তন আসছে কি না। সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।