ব্রেকিং নিউজ দেশজুড়ে একদিনের ছুটি ঘোষণা!

দেশজুড়ে একদিনের ছুটি
June 26, 2026
ম্যাচের শুরুতেই গোল হজম করে এরপর প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখল ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে হারিয়ে নিশ্চিত করল বিশ্বকাপের নকআউট পর্ব।

বিশ্বমঞ্চে ফুটবলারদের এমন ইতিহাসগড়া সাফল্যের পর দেশের মানুষকে এক দিনের বিশেষ সরকারি ছুটি উপহার দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২–১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে এই টুর্নামেন্টে এবারই প্রথম বিশ্বকাপজয়ী কোনো পরাশক্তির বিপক্ষে জয়ের স্বাদ পেল ইকুয়েডর।

বিশ্বকাপের মঞ্চে এমন অবিস্মরণীয় জয়ের পর দলের ফুটবলার ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় দেশজুড়ে সরকারি ছুটির ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘আমাদের খেলোয়াড় এবং কোচকে অসংখ্য ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তারা আজ পুরো দেশে এক বিশাল আনন্দের জোয়ার বয়ে এনেছেন। শুক্রবার পুরো দেশে ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।’

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে চরম ধাক্কা খেয়েছিল ইকুয়েডর। তবে সেই ধাক্কা সামলে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি তারা।

নবম মিনিটে নিলসন আঙ্গুলোর চোখধাঁধানো গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর জার্মানির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ম্যাচের ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গনজালো প্লাতার গোলে পুরো স্টেডিয়ামকে উল্লাসে মাতায় তারা।

জার্মানিকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘তৃতীয় স্থান’ অধিকারী দল হিসেবে নকআউটে পা রাখল ইকুয়েডর। অন্যদিকে, এই ম্যাচে হারলেও ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে জার্মানি।

Comments

Popular posts from this blog
ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ
March 24, 2026
Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। অন্যদিকে, স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। ফলে তারাও সংস…
Read more
স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল
March 18, 2026
Image
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে ত…
Read more
যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা
November 14, 2025
Image
তাদের মধ্যে রয়েছেন যারা ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২) ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩) বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩) মো. শাহজাহান (নোয়াখালী-৪) শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩) মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩) আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩) অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩) রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২) ফজলুল হক মিলন (গাজীপুর-৫) আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে য.