বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এক বিশেষ সাংগঠনিক সভায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, আর্থিক অনিয়ম ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে স্থায়ী বহিষ্কার এবং সাধারণ সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে দলটি। সভায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদ দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবরে পাঠানো চিঠির সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ দিন থেকে মুজিবর রহমানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, পদ বাণিজ্য ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো নানা গুরুতর অভিযোগ রয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে গত ১২ এপ্রিল কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৮ এপ্রিল কেন্দ্রীয় মহাসচিব বরাবরে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। দলের চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং আন্তর্জাতিক সম্পাদককেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসব অভিযোগ ইতোপূর্বে আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে অবহিত করা হয়।

কেন্দ্রে পাঠানো চিঠিতে কানাডা পশ্চিম বিএনপির ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সাধারণ সম্পাদক মুজিবর রহমানের বিরুদ্ধে ৬ দফা অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দলীয় পরিচয় ব্যবহার করে অর্থ লেনদেন ও অশোভন আচরণ, কমিউনিটির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি, পদবাণিজ্য করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্যদের বিভিন্ন কমিটিতে পদায়ন, তদবির বাণিজ্য, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, কানাডায় আনার নামে বড় অংকের টাকা নিয়ে প্রতারণা, ঋণ নিয়ে ফেরত না দিয়ে আত্মসাৎ, স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আঞ্চলিকতার বিষবাষ্প ছড়ানো, স্বজনপ্রীতি, দলীয় কোন্দল সৃষ্টি এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো অভিযোগ।

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
এছাড়াও মুজিবর রহমান আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের দলে এনে নিজের পাল্লা ভারী করতে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদীর ছবি সমান্তরালভাবে দিয়ে ব্যানার তৈরী করে আলোচনা সভার আয়োজনের মাধ্যমে খালেদা জিয়ার প্রতি অসম্মানের অভিযোগ আনা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড কানাডায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই দলের শৃঙ্খলা, ঐক্য এবং দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে মজিবুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার সাধারণ সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানাতে মুজিবর রহমানকে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিএনপি সুত্র জানিয়েছে, তিনি বর্তমানে দেশে গেছেন।

Comments

Popular posts from this blog
ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ
March 24, 2026
Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। অন্যদিকে, স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। ফলে তারাও সংস…
Read more
স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল
March 18, 2026
Image
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে ত…
Read more
যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা
November 14, 2025
Image
তাদের মধ্যে রয়েছেন যারা ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২) ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩) বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩) মো. শাহজাহান (নোয়াখালী-৪) শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩) মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩) আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩) অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩) রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২) ফজলুল হক মিলন (গাজীপুর-৫) আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে য…