জীবনসঙ্গীর পাপে আজ আমার জীবন নিষ্পেষিত। বাবা-মায়ের কথা মেনে সোহেলকে বিয়ে না করলে হয়তো এমন খেসারত দিতে হতো না। জেনেশুনে একজন মাদকাসক্তকে বিয়ে করার এমন করুণ পরিণতিও হয়তো ভোগ করতে হতো না।’ এমন আক্ষেপ করেন কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় থাকা সম্প্রতি চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যার আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।
কারাগার সূত্র জানায়, কনডেম সেলে কান্নাকাটিতেই দিনের বেশিরভাগ সময় কাটে স্বপ্নার। প্রথম ভেঙে যাওয়া সংসারে রেখে আসা নিজের ছেলে আর মায়ের মুখ মনে করে কাঁদেন তিনি।
স্বপ্নার বাড়ি নাটোরের সিংড়ার চৌগ্রামে। ২০১২-১৩ সালের দিকে অষ্টম শ্রেণিতে পড়ার সময় রুহুল আমিন নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৭ সালে ছেলে সন্তান হয়। ছেলের বয়স যখন তিন বছর, তখন স্বামী তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর স্বপ্না মায়ের কাছে ফিরে আসেন।
পরবর্তীতে পরিবার থেকে আবার বিয়ে করতে বললে সন্তানের কথা চিন্তা করে রাজি হননি। একদিন তার এক চাচা সোহেলকে (বর্তমান স্বামী) তাদের বাসায় নিয়ে আসেন। এলাকার লোকজন সোহেল সম্পর্কে সতর্ক করে বলেন, ‘এই ছেলে ভালো নয়, নেশা করে।’ স্বপ্নার বাবা-মা ও চাচাও বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু ২০২৩ সালে বাবা-মাকে না জানিয়েই সোহেলের সঙ্গে বিয়ে করে ফেলেন স্বপ্না।
স্বপ্না জানান, সোহেল প্রতিদিন পাঁচ পিস ইয়াবা সেবন করতেন। ইয়াবা খেতে নিষেধ করলে বলতেন আর খাবেন না, ছেড়ে দেবেন। সোহেলের পূর্বে একটি বিয়েও হয়েছিল। বিয়ের পর তারা নারায়ণগঞ্জ, সাভারের বাইপাইল, মিরপুর বিহারি ক্যাম্প ও শেষে মিরপুরের একটি ফ্ল্যাটে বসবাস শুরু করেন। সেখানে সোহেল মেকানিকের কাজ করতেন।
ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে স্বপ্না ঘুম থেকে ওঠেন। সোহেল তাকে ওষুধ দিয়ে কাজে চলে যেতে বলেন। পরে বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দ শুনে ঘুম থেকে ওঠেন স্বপ্না। তখন তিনি রক্ত দেখতে পান। পরে লোকজন দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে খাটের নিচে রামিসার মস্তকবিহীন লাশ এবং বালতিতে তার মাথা দেখতে পান।
আদালতের নথি সূত্রে জানা যায়, রামিসাকে বাথরুমে আটকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল। এরপর লাশ গুম করতে ছুরি দিয়ে মাথা কেটে আলাদা করেন। হত্যাকাণ্ডে স্বপ্না সরাসরি সহযোগিতা করেন এবং সোহেলকে পালানোর সুযোগ করে দেন। এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা মামলা করেন। মামলার পর প্রথমে স্বপ্নাকে, এরপর সোহেলকে গ্রেপ্তার করা হয়।
Comments
Popular posts from this blog
ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ
March 24, 2026
Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। অন্যদিকে, স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। ফলে তারাও সংস…
Read more
স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল
March 18, 2026
Image
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে। বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে ত…
Read more
যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা
November 14, 2025
Image
তাদের মধ্যে রয়েছেন যারা ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২) ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩) বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩) মো. শাহজাহান (নোয়াখালী-৪) শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩) মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩) আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩) অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩) রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২) ফজলুল হক মিলন (গাজীপুর-৫) আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে
