১০ নম্বর বউ’ হতে চান অ্যাথিনা! হাবিবুর রহমান মিছবাহকে

একদিকে ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহকে ঘিরে একাধিক বিয়ের অভিযোগ, অন্যদিকে এবার তাঁকেই প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম!
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাথিনা লিখেছেন—
“আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।”
ব্যস, এই পোস্টের পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে—মিছবাহের মধ্যে এমন কী আছে, যার কারণে একজন নারী নিজেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে ‘১০ নম্বর বউ’ হতে চাইছেন?
তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। মিছবাহের ‘৯টি বিয়ে’—এটি তাঁর বিরুদ্ধে করা মামলায় বাদীপক্ষের অভিযোগ। মিছবাহ নিজে সেই দাবি অস্বীকার করে বলেছেন, তাঁর ৯ বিয়ের তথ্য মিথ্যা এবং সংশ্লিষ্ট নারী তাঁর বর্তমান দ্বিতীয় স্ত্রী।
অন্যদিকে, অ্যাথিনার এই পোস্টটি সত্যিই বিয়ের প্রস্তাব, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতা—তা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।
তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে—
আসলে মিছবাহের মধ্যে কী এমন আছে, যে ‘১০ নম্বর বউ’ হতেও রাজি অ্যাথিনা?